• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে বাঁধভাঙা আনন্দের জোয়ার। এই খবরের পর থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই আনন্দে ভেসে ওঠে পুরো ঠাকুরগাঁও। খবরের পরপরই জেলা শহরের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করা হয় এবং পুরো এলাকা জয়াধ্বনি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় রাজনীতিতে অত্যন্ত সৎ, দূরদর্শী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ঠাকুরগাঁওয়ের একজন সন্তান দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া শুধু একটি রাজনৈতিক দলের সাফল্য নয়, বরং এটি সমগ্র ঠাকুরগাঁওবাসীর জন্য এক পরম গৌরব ও আনন্দের বিষয়।”

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জেলার সাধারণ পেশাজীবী ও সর্বস্তরের মানুষের মাঝেও এ নিয়ে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ করা গেছে। জেলার বাসিন্দারা আশা প্রকাশ করছেন, তাঁর এই অর্জন জাতীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় উন্নয়নেও নতুন মাত্রা যোগ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/