• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কাউখালীতে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা, প্রধান আসামি গ্রেফতার

মো. শামিম হোসাইন: / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুরের কাউখালীতে নদীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. শান্তকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পন্টুনসংলগ্ন গোপাল স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় নৌ পুলিশের কনস্টেবল মো. জাকির হোসেন ছুরিকাঘাত ও ইটের আঘাতে গুরুতর আহত হন। এ সময় কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আরমান হোসেনসহ আরও পাঁচ পুলিশ সদস্য আহত হন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নৌ পুলিশের একটি দল নদীতে নিয়মিত টহল শেষে ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ফুট পেট্রোল করছিল। এ সময় শান্ত পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ করেন। এর কারণ জানতে চাইলে তিনি পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরমান হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন।
এ সময় শান্ত ও তার সহযোগীরা বাঁশের লাঠি, ইট ও ধারালো চাকু নিয়ে নৌ পুলিশের সদস্যদের ওপর হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা কনস্টেবল জাকিরকে চাকু ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
জাকিরকে উদ্ধারে এগিয়ে গেলে ফাঁড়ির ইনচার্জ আরমান হোসেন, উপ-পরিদর্শক (এসআই) প্রসেনজিত দেবনাথ, কনস্টেবল শ্যামলেশ কুমার মণ্ডল, কনস্টেবল মো. সাকির হোসেন ও মো. পারভেজ আহত হন।
পুলিশের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে কাউখালী থানা পুলিশ আহত নৌ পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরমান হোসেন বলেন, নদীতে নিয়মিত টহল শেষে ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ফুট পেট্রোল করার সময় পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে কনস্টেবল জাকির গুরুতর আহতসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরমান হোসেন বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. শান্তকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার শান্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/