মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি : এসএসসি পাসের আনন্দের মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসায় টাকা জমিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল টাঙ্গাইলের সখীপুরের কলতান বিদ্যানিকেতনের একদল শিক্ষার্থী। কিশোরদের এই অনন্য মানবিক উদ্যোগ এবার পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর কাছে। অসুস্থ সেই মায়ের পাশে দাঁড়াতে এবার সরাসরি আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের ঠিক আগেই নাঈমের মা লাইলী বেগমের ক্যানসার শনাক্ত হয়। বাবা জীবিকার খোঁজে ধারদেনা করে কাতারে গিয়েও কাজ না পেয়ে বিপাকে পড়ায় পরিবারটি পুরো দিশেহারা হয়ে পড়ে।অর্থাভাবে যখন চিকিৎসা বন্ধের উপক্রম, তখন এসএসসি পাসের আনন্দে নিজেরা মিষ্টিমুখ না করার সিদ্ধান্ত নেয় নাঈমের সহপাঠীরা (ইমরান, জাহিদ, আপনসহ অন্যরা)।মিষ্টির জন্য বরাদ্দ টাকা বাঁচিয়ে এবং শিক্ষক ও অন্যান্য সহপাঠীদের যুক্ত করে তারা ৪০ হাজার টাকা তুলে দেয় নাঈমের পরিবারের হাতে শিক্ষার্থীদের এই হৃদয়স্পর্শী উদ্যোগ নজরে আসার পর প্রধানমন্ত্রী নাঈমের মায়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।”এসএসসি পাসের আনন্দে নিজেরা মিষ্টি খাওয়ার চেয়ে অসুস্থ এক মায়ের মুখে হাসি ফোটানো আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।”
কলতান বিদ্যানিকেতনের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগে আমি আপ্লুত। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে গিয়ে সহযোগিতার আশ্বাস পাওয়ায় নাঈমের পরিবার ও বিদ্যালয়ের জন্য এটি আনন্দের সংবাদ।’
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের মাধ্যমে অসুস্থ লাইলী বেগমের জন্য প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন মায়ের পাশে থাকা নাঈম জানান, প্রধানমন্ত্রীর এই সহযোগিতার আশ্বাসে তারা নতুন করে বাঁচার সাহস ও শক্তি পাচ্ছেন।
https://slotbet.online/