আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় শহরের আরাপপুর এলাকা থেকে র্যালিটি বের হয়। র্যালিটি পোস্ট অফিস মোড় হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে শহরের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিজুল হক লিটন ও সাইফুজ্জামান রিন্টু, সহ-সাধারণ সম্পাদক হারুন আর রশিদ ও কাজল মালিতা, পৌর আহ্বায়ক প্রহল্লাদ সরকার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
https://slotbet.online/