• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সবুজ বাংলা টিভির ১ লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে ঝিনাইদহে কেক কাটা অনুষ্ঠান

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহের জনপ্রিয় সংবাদমাধ্যম সবুজ বাংলা টিভির ১ লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টাই ঝিনাইদহ জেলা পরিষদ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সবুজ বাংলা টিভির ১ লাখ পরিবারে নতুন দর্শকদের স্বাগত জানানো হয়। গত ১৮ মাস ধরে ঝিনাইদহসহ বিভিন্ন এলাকার সংবাদ নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দর্শকদের কাছে তুলে ধরে আসছে সবুজ বাংলা টিভি। অল্প সময়ে বিপুল সংখ্যক দর্শকের ভালোবাসা ও আস্থা অর্জন করায় এই মাইলফলককে আনন্দের সঙ্গে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ বাংলা টিভির চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সবুজ বাংলা টিভির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, সবুজ বাংলা টিভির পরিচালক সুলতান আল এনাম, জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকার নিউজ এডিটর আবু বক্কর সিদ্দিক স্বপন, সবুজ বাংলা টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহানজিদ উদ্দিন সোহান এবং সবুজ বাংলা টিভির প্রেজেন্টার মুসকান রুবাইয়েত মিরা ও শিলা আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দর্শকদের ভালোবাসা ও আস্থাই সবুজ বাংলা টিভির এগিয়ে যাওয়ার মূল শক্তি। আগামী দিনেও নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও জনবান্ধব সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পরে অতিথিরা ও প্রতিষ্ঠানের সদস্যরা একসঙ্গে কেক কেটে সবুজ বাংলা টিভির ১ লাখ ফলোয়ার পূর্তি উদযাপন করেন।

এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে দর্শক, শুভাকাঙ্ক্ষী ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/