• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুরের বিরল সীমান্তবর্ত্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল ও বিভিন্ন মালামলসহ অনলাইন নিউজ পোর্টালের আইডিকার্ড উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ৫৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মুসলিম হক,বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তবর্ত্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল,পরনের কাপড়, জুতা এবং যুগ যুগান্তর ডটতম নামে একটি অনলাইন নিউজ পোর্টালের আইডিকার্ড উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।
উদ্ধার হওয়া আইডি কার্ডে মোঃ আজাহারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি লেখা আছে।

রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের সীমান্তবর্ত্তী গ্রাম বৈরাগী পাড়া এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার নং ৩২৭/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি গোরস্থানের পাশ থেকে ওই মালামাল গুলো পুলিশ ও বিজিবি যৌথভাবে উদ্ধার করে।

মালামাল গুলো কার এবিষয়ে প্রথমে সনাক্ত করা না গেলেও। পরবর্ত্তীতে উদ্ধার হওয়া আইডি কার্ডের সূত্র ধরে জানা যায়, উদ্ধার হওয়া মালামাল গুলো ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দহর গ্রামের মৃত অছিমদ্দিনের ছেলে আজাহারুল ইসলাম (৫০)-এর। তার শ^শুড়বাড়ী বৈরাগীপাড়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুস সোবহানের জামাই । শনিবার দিবাগত রাতের কখন বা কি কারনে সে তার ব্যবহৃত মালামাল গুলো ফেলে গেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তবে একাধিক সূত্র জানিয়েছে, রবিবার ভোর সকালে আজাহারুল ইসলাম একটি প্যান্ট পরিহিত অবস্থায় খালিগায়ে একটি ইজিবাইকে করে তার বাড়ীর দিকে যেতে দেখেছি। তার বাড়ীতে বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছে। আজাহারুলের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সে বর্তমানে তার নিজ বাড়ীতে অবস্থান করছে এবং সে বর্তমানে কারো সাথে কোন প্রকার কথা বলছেনা বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া মালামাল গুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান ছিল ।
৬নং ভান্ডারা ইউনিয়ন পরিষদের সদস্য আনন্দ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/