• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লার কালির বাজারে রাস্তা ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর ওপর হামলা: নারীকে শ্লীলতাহানী ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা: / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

শাহাদাত কামাল শাকিল: কুমিল্লা সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়নের সৈয়দপুর বেজবাড়ী কাজী বাড়ীতে রাস্তা ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ০৭/০৭ ২০২৬ইং তারিখ দুপুর ১২ ঘটিকায় হামলা ভাংচুর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত এক প্রবাসীসহ ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দপুর বেজবাড়ী কাজী বাড়ীর মৃত কাজী খলিলুর রহমানের ছেলে কাজী শাহ আলম, কাজী মিজানুর রহমান, কাজী মাকসুদুল হক ও কাজী মোস্তফার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামী করা হয়।

বাদী অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ভাইয়ের সম্পত্তি ও চলাচলের রাস্তা নিয়ে আসামীদের সাথে তাদের মনোমালিন্য চলছিল। এরই জেরে ঘটনার দিন বাদী তার অসুস্থ মা আয়েশা আক্তারকে দেখতে পিত্রালয়ে যান। এসময় আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাদীর ভাই কাজী ওমর ফারুকের ওপর হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, ১নং আসামী কাজী শাহ আলম রড দিয়ে ওমর ফারুকের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ২নং আসামী গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। ৩নং ও ৪নং আসামী লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করে।

এসময় বাদী এগিয়ে গেলে ২ ও ৪নং আসামী তাকে কিল-ঘুষি মারে এবং গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এছাড়া আসামীরা বাদীর কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানীর চেষ্টা করে। শোর-চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে আসামীরা বাদীর বসতঘরে ঢুকে আলমারী, শোকেসসহ প্রায় ১ লাখ টাকার মালামাল ভাংচুর করে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গুরুতর আহত অবস্থায় কাজী ওমর ফারুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ৫ মাস পূর্বে ছুটিতে দেশে আসেন।

এ ঘটনায় গত ১৯/০৭/২০২৬ইং তারিখে সে নিজে বাদী হয়ে ৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৫৪/৩০৭/৪২৭/৫০৬/৩৪ ধারায় কোতয়ালী মডেল থানা আদালতে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষী হিসেবে কাজী ওমর ফারুক, কাজী মামুন, আয়েশা আক্তার, কাজী জুয়েল ও কাজী নুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী বলেন, আদালতের নিকট আমি আমার মামলার সুষ্ঠ বিচার দাবী করছি, এবং আসামীদের দৃষ্টান্ত মুলক শাস্তি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/