• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে পারিবারিক কলহে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৪৯ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) : কুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মোসলেহ উদ্দিনের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে।
গতকাল রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের দাইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও মোসলেহ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরকীয়া ও পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে হাসি বেগমকে প্রায়ই মারধর করা হতো। ঘটনার দিনও তাঁকে বেদম মারধর করা হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সায়মন হোসেন অভিযোগ করেন, এক প্রতিবেশীর সঙ্গে তাঁর বাবার পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে বিরোধের জেরেই তাঁর মাকে নির্যাতন করা হতো।
তবে অভিযোগ অস্বীকার করে মোসলেহ উদ্দিন বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে তিনি স্ত্রীকে কয়েকটি চর-থাপ্পড় দিয়েছেন। তাঁর দাবি, এতে স্ত্রী মারা যাওয়ার কথা নয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী যে শাস্তি হবে, তিনি তা মেনে নেবেন।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক সুরতহালে নিহতের চোখ ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/