মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে গৃহকর্ত্রী ফরিদা ইয়াসমিনকে (৫০) নৃশংসভাবে হত্যা ও মরদেহ খণ্ড-বিখণ্ড করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
রোববার বিকেলে দেবিদ্বার পৌর সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মামলার প্রধান আসামি লাইলী আক্তার এর আগেও একটি শিশু হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, ফরিদা ইয়াসমিনকে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনের গলি ও ডোবায় ফেলে দেওয়া হয়। পরিচয় গোপনের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
ইতোমধ্যে মামলার প্রধান আসামি লাইলী আক্তার গ্রেপ্তার হলেও তার সঙ্গে জড়িত অন্যরা পলাতক রয়েছে বলে জানানো হয়। তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বিক্ষোভকারীরা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, জাতীয় ছাত্র শক্তি কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক কাজী নাসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
https://slotbet.online/