• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষককে লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে : আইনমন্ত্রী আসাদুজ্জামান

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৭১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: সারাদেশে বিদ্যমান ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো.আসাদুজ্জামান।

শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। কিন্তু বাজার ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কারণে অনেক সময় তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। কৃষকের স্বার্থ রক্ষায় এসব ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে কৃষক ও ভোক্তার উভয়ের স্বার্থ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, পাট ও পেঁয়াজসহ কৃষিপণ্যের বাজারে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করতে না পারে, সেদিকে সরকারের কঠোর নজরদারি রয়েছে।
মজুদদারদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী বলেন, মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই ভেবে মজুদ করবেন।

তিনি আরও বলেন, সরকার কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করছে। কৃষক যেন মধ্যস্বত্বভোগী ও অসাধুল ব্যবসায়ীদের কাছে জিম্মি না হন, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/