• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ ২ জনের মৃত্যু চালকের অবস্থা আশঙ্কাজনক

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১০২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও সদরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬০) এবং বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলোয়ার হোসাইনের ছেলে অর্নব ইসলাম (১৩)। নিহত অর্নব মোটরসাইকেলের আরোহী ছিল। আর এ ঘটনায় আ’হত হয়েছেন রুহিয়া উপজেলার চামেশ্বরী গ্রামের নুরে আলমের ছেলে নীরব (১৬)। তিনি মোটরসাইকেল চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। নেংড়ীহাট এলাকায় পৌঁছালে রাস্তা পারাপাররত পথচারী আবুল হোসেনকে সজোরে ধাক্কা দেয় যানটি। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও আরোহী অর্নব গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ফোন করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অর্নব ইসলামের মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/