• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কলারোয়ার জালালাবাদে বৃক্ষরোপণ ও রাস্তার উদ্বোধন করেন, জেলা পরিষদ প্রশাসক হাবিব

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ / ৪৪ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও একটি রাস্তার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও তালা-কলারোয়ার সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
শনিবার (৮ আগস্ট) বিকালে জালালাবাদ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও রাস্তার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, “বিএনপি উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতিতে বিশ্বাসী। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা উন্নয়ন, বৃক্ষরোপণ, জলাবদ্ধতা নিরসনসহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে সাথে নিয়ে কাজ করা হবে।”
তিনি আরও বলেন, নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আরোও বলেন “আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু এখন জনগণ তাদের ভুল বুঝতে পেরেছেন। আগামী দিনে এলাকার উন্নয়নের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা,সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, কলারোয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, বিএনপি নেতা জহুরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, মৎস্যজীবী দলের সভাপতি নুরুল আমিন খান, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুর রহমান আপেল, জয়নগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাজালাল আহমেদ সাজু, ছাত্রনেতা শেখ রাকিব, শেখ রাব্বি, মোহররম হোসেন ইয়ান, সাব্বির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে অতিথিরা রাস্তার

উদ্বোধন করেন এবং স্থানীয়দের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/