• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ১৯ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, ঝিনাইদহ সার্কেলের যৌথ আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।

অনুষ্ঠানে মোট ৩১টি পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৯৫ লাখ টাকা এবং আহত ১২ জনকে মোট ২৪ লাখ টাকার অনুদান দেওয়া হয়। সব মিলিয়ে ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের যে ক্ষতি হয়, তা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি আন্তরিক উদ্যোগ। তিনি সবাইকে সড়ক আইন মেনে চলা, যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ, ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছে। যোগ্য আবেদনকারীরা নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই-বাছাই শেষে অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট শাওন রেজাসহ জেলা প্রশাসন ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেওয়া হয়। উপস্থিত উপকারভোগীরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/