আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের যাদবপুর গ্রামে রাতের আঁধারে এক কৃষকের ৪০ শতক জমির পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষক গমির মন্ডলের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক গমির মন্ডল (৬০) যাদবপুর গ্রামের মৃত মহৎ আলী মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন।
কৃষক গমির মন্ডল জানান, এর আগেও একাধিকবার তার বিভিন্ন ফসল শত্রুতাবশত কেটে নষ্ট করা হয়েছে। এবারও একইভাবে মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে কে বা কারা তার ৪০ শতক জমিতে থাকা সম্পূর্ণ পটল গাছ কেটে দেয়। গাছগুলোতে প্রচুর পরিমাণে পটল ধরেছিল এবং তিনি ইতোমধ্যে কয়েক দফা বাজারে পটল বিক্রিও করেছিলেন। আরও ভালো ফলনের আশা থাকলেও রাতারাতি সব গাছ কেটে দেওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের দাবি, কৃষকের ফসল নষ্ট করার এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
https://slotbet.online/