• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত, সরকারি নিবন্ধন নিয়ে আলোচনা

শাহাদাত কামাল শাকিল / ১০৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শাহাদাত কামাল শাকিল: কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সাধারণ সভা ও সরকারি নিবন্ধনসংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর রুচি বিলাস রেস্টুরেন্টের তৃতীয় তলায় সংগঠনের সভাপতি বাবর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার।
সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং এগিয়ে নেওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও সদস্যরা মতামত দেন।
সভায় জানানো হয়, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সরকারি নিবন্ধন (চ-৭৭২) সম্পন্ন হয়েছে। এখন থেকে সংগঠনটি নিবন্ধিত পেশাজীবী সংগঠন হিসেবে সরকারি নিয়মনীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করবে।
সভায় উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক সভাপতি ও এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল আজিজ, অর্থ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, প্রচার সম্পাদক মুহা. শরীফ সুমন, দপ্তর সম্পাদক গাজী রুবেল, সহ-ক্রীড়া সম্পাদক শাহাদাত কামাল শাকিল এবং সদস্য জহির মারুফ, বাদল, বাচ্চু, হুমায়ুন কবির, মারুফ ও জসিমসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সভাপতি বাবর হোসেন বলেন, “সরকারি নিবন্ধনের মাধ্যমে আমাদের সংগঠন এখন আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
সভা শেষে আগামী দিনের কর্মসূচি প্রণয়ন ও নতুন সদস্য সংগ্রহের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/