আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টায় ঝিনাইদহ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক), সচিব পদমর্যাদার কর্মকর্তা মোঃ রাশেদ খাঁনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন আয়োজকরা। পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রাশেদ খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, সুধীজন, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের বিকাশ, স্থানীয় উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি মোঃ রাশেদ খাঁন তাঁর বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি দেশের উন্নয়ন, গণতান্ত্রিক চর্চা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অ্যাড. এম এ মজিদ বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত মতবিনিময় পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করে। তিনি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতামত বিনিময় করেন। প্রাণবন্ত আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
https://slotbet.online/