মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা হাউজিং প্রকল্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩টি কোম্পানি সাইনবোর্ড অপসারণ এবং দুইটি রিয়েল এস্টেট কোম্পানিকে ২লাক করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন, কানুনগো কামাল হোসেন ও সিরাজদীখান থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে সিলভার গ্রীন সিটি হাউজিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি ও প্রিন্স সিটির অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ করা হয়। একই সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউজিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে স্থানীয়রা অভিযোগ করেন, সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সরকারি হালট লোহার রেলিং স্থাপন করে গ্রামের মানুষের চলাচলের পথ বন্ধ করে রেখেছিল। এতে দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল এলাকাবাসীকে।
পরে প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা ওই সড়কটি উন্মুক্ত করে দেওয়া হয়। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, এখন থেকে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।
https://slotbet.online/