মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে হেপাটাইটিস বি চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকালে গুডনেইবারস সখীপুর সিডিপি কালিয়ান পাড়া শাখার উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সিডিপির ম্যানেজার খায়রুল বাসার, সিনিয়র হেল্থ অফিসার প্রহ্লাদ বসাক ডাঃ রবি কিশোর দে। এ সময় ৫০ জন শিশু মা,ও কমিউনিটির লোকজন এ সেবা নেন।
সিডিপির ম্যানেজার খায়রুল বাসার বলেন হেপাটাইটিস বি একটি মারাত্মক অসুখ। তাই এ অসুখের বিষয়ে সচেতনতার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পিং এর মাধ্যমে মানুষকে সেবা ও সচেতন করে থাকি।আমাদের এ ধরনের সেবা প্রতিনিয়ত চলতে থাকবে।
সেবা গৃহীতারা জানায় গুডনেইবারসের এটি একটি ভালো উদ্যোগ এর মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেবা পেয়ে থাকি বিনামূল্যে। তারা গুডনেইবারস সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এরকম ভালো কাজ করার জন্য।
https://slotbet.online/