• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ৪৪৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান,স্টাফ রিপোর্টার: তিতাস পাড়ের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গঠন,ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ২৬ ও ২৭ জুলাই ২০২৬ তারিখে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে দুটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ ধারাবাহিকতায় অভিভাবকদের নিয়ে আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে কলেজের এলটি কক্ষে চূড়ান্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি,পাঠাভ্যাস গঠন,নিয়মিত অধ্যয়ন ও উপস্থিতি নিশ্চিতকরণ,শৃঙ্খলা রক্ষা এবং কলেজ-অভিভাবক সমন্বয় আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অংশগ্রহণকারী অভিভাবকরাও এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কলেজ প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হক বলেন,শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন,অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা,নিয়মিত ক্লাসে উপস্থিতি,শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব।তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সমাবেশে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন,একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার আহ্বায়ক জনাব তাসমিয়া সুলতানা,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুর রউফ খাঁ,রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আব্দুল খালেক,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব মোঃ মাহমুদুল হক,সংশ্লিষ্ট অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/