• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বরুড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি: ইউনিয়ন ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা: / ৭২ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শাহাদাত কামাল শাকিল: কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বরুড়া জোনাল অফিসের পক্ষ থেকে বরুড়া থানায় মামলাটি করা হয়। মামলা নং-১৫।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের রহিমপুর এলাকায় ট্রান্সফরমার চুরির চেষ্টা করা হয়। এসময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও কয়েকজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

মামলার আসামিরা হলেন:
১, সায়মন (২১), পিতা- মোতালেব, সাং- রহিমপুর
২,রোমান হোসেন (২৮)পিতা- তাজুল ইসলাম, সাং- ইলাশপুর। তিনি উত্তর খোশবাস ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সভাপতি
৩,রাতুল (২০) পিতা- কামাল, সাং- রহিমপুর
৪,রাব্বি (২৫)পিতা- ওসমান গনি, সাং- খোশবাস
৫,মাসুদ (২১) পিতা- বাবুল, সাং- খোশবাস
৬,রাকিব (২৩) পিতা- জামাল, সাং- ইলাশপুর
এছাড়াও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি দায়ের করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বরুড়া জোনাল অফিসের প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন। মামলায় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বরুড়া থানার পুলিশ জানায়,
মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ,
অতীতে এই চক্রটি এলাকায় চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/