মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: সখীপুর টাঙ্গাই প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে দুটি কারখানায় একযোগে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই কারখানার কর্মচারী দম্পতিকে চেতনানাশক খাইয়ে হাত-পা বেঁধে রেখে মালামাল লোট করে নিয়ে যায়। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার প্রতিমা বংকী (ফুটানি বাজার) এলাকার মাওলানা ভাসানী বোর্ড মিলস ও মাওলানা ভাসানী ড্রইং মিলসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক একটার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানা দুটিতে প্রবেশ করে। সেখানে দায়িত্বরত কর্মচারী মো. আসাদ (৪০) ও তার স্ত্রী লাবনী বেগমকে (২০) চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করা হয়। এরপর তাদের হাত-পা বেঁধে রেখে ডাকাতরা তিন থেকে চার লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, ট্রান্সফরমারের মূল্যবান যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার ও দুটি ইলেকট্রিক মোটর দুটি ইজিবাইকের ব্যাটারি সহ প্রায় ৪ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে। তারা তাদের দুটি রামদা রেখে যায়।আহত স্বামী,স্ত্রী কে স্থানীয় লোকজন উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন পিএম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
https://slotbet.online/