• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মহেশপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ৬ জনকে: ব্যর্থ বিএসএফ বিজিবির বাধায়

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১১৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাৎক্ষণিকভাবে বাধা দিয়ে ওই প্রচেষ্টা প্রতিহত করেছে।

৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৫ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে মহেশপুর সীমান্তের ৫৫/এমপি সীমান্ত পিলার সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন।

বিজিবি জানায়, সীমান্তে দায়িত্বরত সদস্যরা ঘটনাটি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে বাধা দিলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ৬ জন ব্যক্তি সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি ইতোমধ্যে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে সার্বক্ষণিক নজরদারি জোরদার রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/