মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া রেঞ্জের অধীনে কালমেঘা বিট অফিসের আওতায় ব্যাপক আকারে আকাশমণি গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, গত বছর ও চলতি বছর মিলিয়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে এসব চারা লাগানো হয়েছে। অথচ ২০২৫ সালে সরকারের জারি করা প্রজ্ঞাপনে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের নতুন চারা উৎপাদন, বিক্রি ও রোপণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পরিবেশবিদদের মতে, আকাশমণি গাছ অতিরিক্ত ভূগর্ভস্থ পানি শোষণ করে, ফলে মাটির আর্দ্রতা কমে যায়। পাশাপাশি স্থানীয় প্রজাতির গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং জীববৈচিত্র্যের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, সরকারি নীতিমালা অনুসরণ করে ঘটনাটি দ্রুত তদন্ত করা হোক। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর বিদেশি প্রজাতির পরিবর্তে দেশীয় গাছ রোপণে গুরুত্ব দেওয়া এবং এ ধরনের কার্যক্রমে কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এবিষয়ে কালমেঘা বিট অফিসার জাকিরুল ইসলাম দাবি করেন গাছগুলো প্রাকৃতিকভাবে গজিয়েছে। উপর থেকে নির্দেশনা এলে গাছগুলো কেটে ফেলা হবে।
https://slotbet.online/