• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বেতান্দর উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন: স্টাফ রিপোর্টার,(ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বেতান্দর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মাহবুব আলম মামুন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য বাশার মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ডল, মোস্তফা, আনোয়ার মেম্বার, গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রবিন ও মাহফুজুর রহমান হৃদয়, বোকাইনগর কামিল মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য শফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মামুন, বিদ্যালয়ের দাতা সদস্য হুমায়ুন কবির, ৬ নং বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. খালেক মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল ইসলাম, ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, যুবনেতা মানিক আকন্দ, সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা সোহাগ, রাসেল মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নবগঠিত কমিটির প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নবগঠিত কমিটির সভাপতি মাহবুব আলম মামুন বিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/