মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ), কুমিল্লার দেবিদ্বারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা উত্তর জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বক্তব্যে বলেন, “জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত।”
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “জামায়াত যেদিন তাদের লোগো থেকে আকিমুদ্দিনকে সরিয়ে ফেলেছে, সেদিনই তারা একপর্যায়ে পরাজয় স্বীকার করেছে। কারণ জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত। এছাড়া বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাল মিলিয়ে চলেছে, যা দেশের মানুষের কাছে স্পষ্ট।”
সংগঠনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা উপদেষ্টা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মুফতী এহতেশামুল হক কাসেমী (উজানী), মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, আলহাজ আব্দুল করীমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলনের শেষ পর্বে ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতী রাশেদুল ইসলামকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন দলের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
https://slotbet.online/