• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গৌরীপুরের বিল কেইল্লা বিলে পোনামাছ অবমুক্ত, সমৃদ্ধ হবে মৎস্যসম্পদ

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার,(ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বিল কেইল্লা বিলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্মুক্ত জলাশয়ে মৎস্যসম্পদ সমৃদ্ধ করার লক্ষ্যে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন গৌরীপুর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা।

এ সময় উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা বলেন, উন্মুক্ত জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, বিলের জীববৈচিত্র্য রক্ষা হবে এবং স্থানীয় মৎস্যজীবীরা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন। তিনি সবাইকে অবৈধ জাল ব্যবহার ও মা মাছ নিধন থেকে বিরত থেকে সরকারি মৎস্য সংরক্ষণ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিল নার্সারির মাধ্যমে পোনামাছ অবমুক্ত করা হলে ভবিষ্যতে বিলের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষের পুষ্টি ও জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/