• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ- তোয়াক্কা করছেন না মন্ত্রণালয়ের নির্দেশনা

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৬১ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের ‘ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন’ স্কুলের প্রধান শিক্ষক মাসহুরা বেগম হুরার বিরুদ্ধে শিক্ষক নিয়োগে বিপুল অংকের অর্থ বাণিজ্য, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতাসহ বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা ও জেলা প্রশাসনকে তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটিতে তিনি নিজস্ব ‘রাজত্ব’ কায়েম করেছেন বলে ভুক্তভোগী শিক্ষকরা জেলা প্রশাসক কার্যালয়ে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে নতুন করে ১৭ জন শিক্ষক-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে মোটা অংকের অর্থ বাণিজ্য করেছেন প্রধান শিক্ষক হুরা। এছাড়া শিক্ষকদের সময়মতো হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেওয়া, প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত সরকারি ল্যাপটপ নিজ বাড়িতে নিয়ে যাওয়া এবং সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক মাসহুরা বেগম বিদ্যালয়ে তার ভাই ও ভাবিসহ পরিবারের মোট ৯ জনকে নিয়োগ দিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এই শিক্ষিকা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালন করতে গিয়ে বিদ্যালয়ে কেক কাটার ঘটনায় সদর থানা পুলিশের অভিযানের মুখেও পড়েন। তার এসব অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুললে অন্যান্য শিক্ষকদের নানাভাবে নির্যাতন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে বাধা দেওয়া হচ্ছে বলে শিক্ষকরা জানান। এমনকি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য, বিএনপির মহাসচিব তথা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনাও তিনি অমান্য করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাসহুরা বেগম হুরা সব অভিযোগ অস্বীকার করে বলেন, “মন্ত্রণালয় ১৭ জনকে নিয়োগ দিয়ে ঠিক করেনি। আর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা যদি পারেন, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক।”

এ বিষয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন জানান, “প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেশ কয়েকটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। কিন্তু তিনি কোনো নির্দেশনাই কর্ণপাত করছেন না। প্রশাসনিক কিছু সীমাবদ্ধতার কারণে ব্যবস্থা নিতে দেরি হলেও তাকে দ্রুত লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।”

দ্রুত এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে কার্যত পদক্ষেপ না নিলে বিশেষায়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার এবং শিক্ষক-কর্মচারীরা পথে বসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/