• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

তারুণ্যের প্রতিধ্বনির উদ্যোগে অসহায় নারীর পাশে সেলাই মেশিন সহায়তা

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৫৭ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের প্রতিধ্বনি” এর উদ্যোগে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচির আওতায় এক অসহায় নারীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

রবিবার (১৯ জুলাই ২০২৬) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়নের ৩নং প্রতাবপুর গ্রামে এই সহায়তা প্রদান করা হয়। সংগঠনের চেয়ারম্যান আবু শাহরিয়ার জাহেদী পিপুল এর নেতৃত্বে সেলাই মেশিনটি উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুজন শর্মা, কাকন এবং আগামী ইউপি নির্বাচনে হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিক হাসান টমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের সদস্যরা বলেন, আমাদের লক্ষ্য শুধু সহায়তা দেওয়া নয়, বরং একজন মানুষকে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। এই সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগী নারী নিজের কর্মসংস্থানের পথ তৈরি করতে পারবেন বলে আমরা আশা করছি।

স্থানীয়রা সংগঠনটির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অনেক অসহায় পরিবার স্বাবলম্বী হয়ে উঠতে পারে।

স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের প্রতিধ্বনি” দীর্ঘদিন ধরে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে। সংগঠনটির এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/