• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হত্যা, চুরি-ছিনতাইয়ে অস্থির গৌরীপুর: ১০ দিনে প্রাণ গেল ৩ জনের

স্টাফ রিপোর্ট (ময়মনসিংহ) / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্ট (ময়মনসিংহ)- ময়মনসিংহের গৌরীপুরে ১০দিনে ৩জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। গ্রামে বেড়েছে গরু, শহরে মোটর সাইকেল, বাসাবাড়ি-দোকানপাটে চুরির হিড়িক। কিশোর গ্যাং আর মাদকের আগ্রাসনে বিপর্যস্ত জনজীবন। বন্ধুকে দাওয়াত দেয়ার আগেই খুন করার ছুরি কেনায়- দেশজুড়ে আলোচিত ভাংনামারীর গার্মেন্টকর্মীর হত্যাকান্ড। চালক মানিক হত্যাকাণ্ডের ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় নেটিজন ও নিহতের পরিবারের মাঝে ক্ষোভ, শংকা বিরাজ করছে।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, বারুয়ামারীর ক্লু-লেন্স হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতায় আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই ইউনিয়নের দুর্বারচর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ মঙ্গলবার রাতে রাকিব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পৌর শহরে চালক মানিক মিয়ার হত্যাকাণ্ডের আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
তিনি জানান, শনিবার হত্যাকাণ্ডের ঘটনায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মেহেদী হাসান। তিনি গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারীর আবু হানিফের পুত্র। আর হত্যাকাণ্ডের স্বীকার আলিফ আহাম্মদ হলেন ঠাকুরগাঁও জেলার গোবিন্দনগর গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র। ২৫ জুন সকালে গৌরীপুর থানা পুলিশ বেগুন খেত থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আরিফ রানা বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় মেহেদী হাসান বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি বলেন, গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ইউনিয়নে ইন্ড্রাস্ট্রিতে ইলেকট্টিশিয়ানের কাজের পাশাপাশি ১০/১৫জনের গার্মেন্টকর্মীর খাবারের একটি মেছ পরিচালনা করতেন আলিফ আহাম্মদ (২২)। মেছ থেকে প্রতিমাসে কিছু টাকা লাভ হতো। আলিফের সাথে মেহেদী হাসানের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। পরে একটি এনজিও থেকে ৬০হাজার ঋণ নিয়ে ২০হাজার টাকা দিয়ে এ মেছ পরিচালনার শেয়ার হন মেহেদী হাসান (৩৮)। এ টাকার বিনিময়ে তাকে প্রতিমাসে ১/২হাজার টাকা লাভ দেয়ার কথা ছিলো। কথা অনুযায়ী কয়েকমাস লাভের টাকাও দেন। এরপর থেকে আলিফ আহাম্মদ লাভের টাকা দেয় না। এক পর্যায়ে আসল টাকার কথাও অস্বীকার করে। এ নিয়ে দু’জনের মাঝে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ক্ষুব্দ হয়ে আলিফকে গত ২৪জুন নিজ বাড়িতে দাওয়াত দেন, তবে এর আগেই কোনাবাড়ি থেকে তাকে হত্যার জন্য ছুরি কিনেন মেহেদী। মেহেদীর আমন্ত্রণে ময়মনসিংহের গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারীতে বেড়াতে আসেন আলিফ আহাম্মদ। ওইদিন রাতে আবারও টাকার কথা জিজ্ঞাসা করলে অস্বীকার করায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়।
অপরদিকে একই ইউনিয়নের দুর্বারচর গ্রামে আব্বাস আলী আকন্দের পুত্র আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৪৫) রোববার (৫ জুলাই/২৬) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্ত্বদের ছুরিকাঘাতে নিহত হন। বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং পথরোধ করে চেনায় ফেলায় হয়তো তাকে খুন করেছে বলে স্বজনরা দাবী করেন। মটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মানিক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় শোয়েব মুনশী, অলি মুনশী, নূহ মুনশী, আল ইমরান খান, হাদীস মিয়া, উজ্জল মিয়া, রিফাত খান, জুনায়েদ ও অজ্ঞাতনামা ৫জনকে আসামী করে ২জুলাই মামলা হয়েছে। নিহতের স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার সেলিনা এ মামলা দায়ের করেন। তিনি জানান, শোয়েব মুনশীদের সাথে জমি সংক্রান্ত বিরোধ জের ধরে ৩০জুন রাত সাড়ে ১১টার দিকে বাসস্ট্যান্ড থেকে মোটর সাইকেলে করে তার স্বামীকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে দু’পা ভেঙে ও হাতুড়ি দিয়ে পিঠিয়ে শরীর থেতলে দেয়, হাসপাতালে নেয়ার পর মারা যায়।
এদিকে মঙ্গলবার (৭ জুলাই/২৬) ভোর ৫টার দিকে পৌর শহরের পুরাতন সিনেমা হল সড়কে মো. হাবিবুর রহমানের বাসা থেকে আইপিএস, ব্যাটারী ও নগদ প্রায় ৬০হাজার টাকা চুরি হয়েছে। কয়েকমাস আগে একই বাসায় স্বর্ণালংকারসহ নগদ টাকা, মোবাইল ফোন চুরি ঘটনা ঘটে। একই দিনে প্রান্ত ডায়গনেস্টিক সেন্টারের সোহেল মিয়ার বাসায় চুরির চেষ্টা চালায়। গৌরীপুর থানার শতগজ দূরে কালিপুর দৈনিক বাজারের স্বর্গীয় গৌতম বাসায় মোবাইল ফোন, স্বর্ণালংকার ও জিনিসপত্রসহ প্রায় ২লাখ টাকার মালামাল চুরি হয়েছে। ৩০জুন সন্ধ্যায় সহনাটী ইউনিয়নের পাছার বাজার থেকে মতিউর রহমানের ১২৫সিসি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। একই রাতে পৌর শহরের অহি স্টোর দেড় লাখ টাকার মালামাল চুরি। বোকাইনগর ইউনিয়নের ১৮জুন ৩টি গরু চুরি ঘটনা ঘটে। বোকাইনগর, রামগোপালপুর ও ডৌহাখলা ইউনিয়নে গত ৩ মাসে ৪৭টি গরু চুরির ঘটনা ঘটে।
এছাড়াও পৌর শহরের মাছুয়াপাড়ায় ‘মসজিদে নামেরায়’ মসজিদের গ্রিল ও তালা কেটে মসজিদের ব্যাটারী ও দানবাক্সের টাকা চুরি হয়। রামগোপালপুরের গঙাশ্রম গ্রামে গরুসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। ময়মনসিংহে মোটর সাইকেল চুরির অভিযোগে গৌরীপুরে ৩জনকে গ্রেফতার করে পিবিআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/