• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ এবং জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগীদের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা এবং জেলা প্রশাসকের তিন বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে জরায়ুমুখের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বেলা ১২টায় ৯নং পোড়াহাটি ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মিথিলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। সঞ্চালনা করেন ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা।

সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং জরায়ুমুখের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা ও টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গঠনের পাশাপাশি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি বিভিন্ন উদ্যোগ সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠান শেষে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের (এইচ পি ভি) টিকা প্রদান করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/