• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ ঝিনাইদহে

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৬৮ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ঝিনাইদহ সদর উপজেলায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় কৃষকরা।

কৃষি বিভাগ জানায়, সরকারের খরিপ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

প্রত্যেক কৃষককে ৭ প্রকার সবজি বীজের একটি প্যাকেট, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।

বক্তারা বলেন, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদনে আরও উৎসাহিত করবে এবং নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের এসব উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করে অধিক ফলন অর্জনের আহ্বানও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/