• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের চন্ডিপুরে বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার, আটক ১

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামে একটি বেগুন ক্ষেতে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) দুপুর প্রায় ১২টার দিকে বেতাই-চন্ডিপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্ডিপুর দাখিল মাদ্রাসার পাশের একটি বেগুন ক্ষেতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঐ গ্রামের ওফাজ্জেল মণ্ডলের ছেলে ফারুকের বেগুন ক্ষেত থেকে প্রায় ৭ ফুট ২ ইঞ্চি উচ্চতার ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার গাছগুলোর মোট ওজন আনুমানিক ৫ কেজি ৩০০ গ্রাম। পুলিশের তথ্য অনুযায়ী, এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ফারুক প্রায় পাঁচ মাস ধরে কৌশলে বেগুন ক্ষেতের মাঝে গাঁজা গাছের চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার গাছগুলো জব্দ করে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। আটক ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/