• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে নিরাপদ সড়ক আন্দোলনের উদ্যোগে খেজুর বীজ বপন কর্মসূচি

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৩৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে খেজুর বীজ বপন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখা। সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সড়কের পাশ, উন্মুক্ত স্থান ও উপযোগী এলাকায় খেজুরের বীজ বপন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান, অর্থ সম্পাদক সাব্বির হোসেন, সদস্য আব্দুল্লাহ, রিফাত হোসেন এবং শাহেদ মাহমুদ। তারা নিজ হাতে খেজুরের বীজ বপন করেন এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও পরিবেশ দূষণের কারণে প্রাকৃতিক ভারসাম্য দিন দিন হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। খেজুরসহ বিভিন্ন দেশীয় বৃক্ষের বীজ বপন ও চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তারা আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে পরিবেশ সংরক্ষণে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রকৃতি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজিদ মাহমুদ এবং সভাপতি সজিব হোসেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশবান্ধব, জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/