আবু বক্কর সিদ্দিক স্বপন: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাব। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় ঝিনাইদহ আইডিয়াল মডেল স্কুলের মাঠ প্রাঙ্গণে চারা রোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণেও প্রতীকীভাবে চারা রোপণ করা হয়। আয়োজকদের মতে, বিশ্বকাপের উন্মাদনার পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অ্যাডমিন শাহিনুর আলম লিটন, জিকু হাসান, জাহান লিমন, রিজভী আহমেদ, সুলতান আল এনাম, তারিকুল ইসলাম, মমিন হোসেনসহ ফ্যান ক্লাবের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
https://slotbet.online/