• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সংসদে মালয়েশিয়া-চীন সফর নিয়ে জাতীয় সংসদের ধন্যবাদ প্রস্তাব গৃহীত, সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

আরিফুজ্জামান (সাগর) / ৭৩ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সফরের সফল বাস্তবায়নে সংসদ সদস্যদের সহযোগিতা ও উৎসাহের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শনিবার (২৬ জুন) সকাল ১১টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৬তম কার্যদিবসে এ সংক্রান্ত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া ও চীন সফরে তিনি দেশ ও দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখেই প্রতিটি বৈঠক ও আলোচনায় দেশের জাতীয় স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ সফরের মাধ্যমে যে সাফল্য অর্জিত হয়েছে, তা কোনো ব্যক্তির নয়; এটি বাংলাদেশের এবং দেশের জনগণের সম্মিলিত অর্জন।

প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংসদের সদস্যরা, বিশেষ করে বিরোধীদলীয় নেতা, দেশের স্বার্থে কাজ করার ক্ষেত্রে তাঁকে উৎসাহ ও সহযোগিতা দিয়েছেন। এজন্য তিনি সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকার ও বিরোধী দল ভবিষ্যতেও একইভাবে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/