• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সখীপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা

মোর্শেদ খান:বিশেষ প্রতিনিধি : / ২৫৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

মোর্শেদ খান:বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে নকল পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৪ জুন) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারে অবস্থিত সিকদার এন্টারপ্রাইজকে নকল বৈদ্যুতিক তার ও নকল প্রসাধনী বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ইন্দারজানি বাজারের এ আর মেডিকেল হল অ্যান্ড ডক্টর চেম্বারের স্বত্বাধিকারী আরিফ ইসলামকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৭ হাজার টাকা এবং উপজেলার বড়চওনা এলাকার যুথী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কয়েকজন দোকান মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/