• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে বাকবিতন্ডার জেরে মারপিটে নিহত-১

মোঃ মুসলিম হক : / ২১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর)।। বিরলে বাকবিতন্ডার জেরে মারপিটে নিহত হয়েছে একজন। একই ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ধূলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামে মঙ্গলবার সন্ধ্যা ০৭ টায় মারপিটের ঘটনায় নিহত হয় একই গ্রামের খলিল উদ্দীনের ছেলে মোঃ বাবু (৪৫)।
প্রতিবেশি মমতাজ আলী এর স্ত্রী সখিনা দোকানের সামনে মসজিদের দান বাক্সে বসে গেম খেলাকালীন বাবুর ছেলে রিফাত হোসেন (১৫) কে নিষেধ করে। এক পাগল গেলো আরেক ভাই আসলো বলে বাকবিন্ডার একপর্যায়ে বাবুর স্ত্রী শারমীন এলে উভয়পক্ষ হাত তোলার উপক্রম হলে উপস্থিত এলাকাবাসী থামিয়ে দেয়। উভয়পক্ষ নিজ নিজ বাড়ী ফিরে যাওয়ার পর মমতাজ আলী ও তার দুই ছেলে শাহিনুর রহমান ও শাখাওয়াত হোসেন এবং পরিবারের লোকজনসহ একই এলাকার সাবেক গ্রাম পুলিশ আইনুল, আফজাল, ইউসুফ, মজিবরসহ বেশ কয়েকজন বাবুর বাড়ীতে গিয়ে কুড়াল দিয়ে বুকে কোপ মারে। এসময় বাবুর স্ত্রী ও ছেলে এগিয়ে এলে তাদেরকেও এলোপাথাড়ি মারপিটে রক্তাক্ত জখম করা হয়। প্রতিবেশিরা এগিয়ে এলে গুরুতর আহত অবস্থায় বাবু ও তার ছেলে রিফাতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করে। রিফাত এর অবস্থা আশংকাজনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় রাতেই থানা পুলিশ প্রতিবেশি আইনুলের স্ত্রী মঞ্জুয়ারা (৩৪) কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান দুপক্ষের দ্বন্দ্বে গুরুতর আহত হয়ে একজন নিহতের এবং একজনকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন মূল ঘটনার সাথে জড়িতদের শীঘ্রই আটক করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/