• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ সদরে খরিপ-২ মৌসুমে কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে চারা, খুঁটি ও সার বিতরণ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে ঝিনাইদহ সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে চারা, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ এবং ফলজ ও বনজ গাছের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে কৃষক ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান করা হয়।
কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫টি বিভিন্ন প্রজাতির চারা, ৫টি বাঁশের খুঁটি এবং প্রয়োজনীয় জৈব সার প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানকে ১০টি বিভিন্ন প্রজাতির চারা, ১০টি বাঁশের খুঁটি এবং জৈব সার দেওয়া হয়।

উপজেলায় মোট ৭ হাজারটি চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, সফেদা, তাল, কাঁঠাল, বাতাবি লেবু, মাল্টা, কদবেল, অর্জুন, মেহগনি, সুপারি, আমলকি, নিম, জাম ও খেজুরসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা।

এ কর্মসূচির মাধ্যমে মোট ১ হাজার ২২০ জন কৃষক এবং ৯০টি প্রতিষ্ঠান সুবিধা পেয়েছে।

চারা, খুঁটি ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর এ নবী। এছাড়াও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং অর্থনৈতিকভাবেও কৃষকদের লাভবান করে। তাই প্রত্যেককে বিতরণকৃত চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজায়ন কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/