• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে প্রান্তিক পরিবারের মাঝে ব্র্যাকের বিনামূল্যে কৃষি উপকরণ ও হাঁস মুরগির বাচ্চা বিতরণ

এম এ মোমিন / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ ও গবাদিপশু বিতরণ করেছে ব্র্যাক।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও ব্র্যাকের গোবিন্দনগর শাখা কার্যালয় প্রাঙ্গণে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আহমেদ ওমর ফারুক, ঠাকুরগাঁও-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুলতান মাহবুব, শাখা ব্যবস্থাপক আবু সায়েম শেখ, জাহাঙ্গীর আলম, কৃষি ও বীমা প্রোগ্রামের সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্র্যাকের এ উদ্যোগের আওতায় ৩২ জন উপকারভোগীর মাঝে মোট ৬৪০টি হাঁসের বাচ্চা এবং ২২ জন উপকারভোগীর মাঝে ৪৪০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এছাড়াও আলু সংরক্ষণের জন্য ৪টি মডেল ঘর, ৪ জনের জন্য ভার্মি কম্পোস্ট ঘর তৈরির সরঞ্জাম এবং একটি পাওয়ার টিলার বিনামূল্যে প্রদান করা হয়।
আয়বর্ধক কর্মকাণ্ডে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে স্বাবলম্বী করে তোলাই ব্র্যাকের এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানানো হয়।
উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক আয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং পরিবারকে আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/