• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জে চা শ্রমিকদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ; আর্থ- সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১০৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এসএম ফয়সল বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান সেই উদ্যোগেরই একটি অংশ।
তিনি আরও বলেন, এ কর্মসূচি চা শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগানের ৩৭৯ জন চা শ্রমিককে সরকারের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা ২টায় উপজেলার চণ্ডীছড়া খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কার্ড বিতরণ করা হয়। অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী জানান, প্রথম পর্যায়ে চণ্ডীছড়া চা বাগানের ৩৭৯ জন শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও সুবিধাভোগীকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।
চা শ্রমিক পঞ্চায়েত নেতা নৃপেন পাল বলেন, ফ্যামিলি কার্ড হাতে পেয়ে চা শ্রমিকরা আনন্দিত। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং সরকারি বিভিন্ন সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এসএম ফয়সল। উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, হবিগঞ্জ জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. আব্দুল হাই, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ মো. শফিকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সফিক মহালদার, সৈয়দ আবু নাঈম হালিম, আমিনুল ইসলাম সুজনসহ অন্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/