• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইফা’র দু’দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ও সনদপত্র প্রদান

মোঃ নজরুল ইসলাম খান, / ১৯৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৮ম পর্যায় এর কেন্দ্র শিক্ষকদের প্রশিক্ষণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুন রোজ সোমবার দুটি ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছিল আর ১৬ জুন রোজ মঙ্গলবার প্রশিক্ষণ এর কার্যক্রম সমাপ্ত হয়েছে। দুদিন ব্যাপী প্রশিক্ষণ এর সনদপত্রও দেওয়া হয়েছে।
দু’দিন ব্যাপী প্রশিক্ষণে জনাব মোঃ সাইদুর রহমান, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতিত্বে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাপসী রাবেয়া, উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া। জনাব মোঃ সাইফুল ইসলাম, উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়। জনাব মোঃ শফিকুর রহমান সরকার, সহকারী পরিচালক, ইফা- ব্রাহ্মণবাড়িয়া। জনাব ডা. মোঃ হিমেল খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আখাউড়া। জনাব ডা. লুৎফুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, আখাউড়া। জনাব মোঃ রবিউল আউয়াল, ফিল্ড অফিসার, ইফা- ব্রাহ্মণবাড়িয়া। জনাব আবু সালেহ হানাফী, মাস্টার ট্রেইনার, ইফা- ব্রাহ্মণবাড়িয়া। মুফতি মাওলানা মোঃ আব্দুল মতিন মোল্লা, ইফা- ফিল্ড সুপারভাইজার, বিজয়নগর। মুফতি মাওলানা মোঃ নজরুল ইসলাম খান, শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। জনাব কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আখাউড়া। ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আখাউড়া। জনাব আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, আখাউড়া। জনাব মোঃ আক্তার হোসেন ভূঁইয়া, ইফা- মডেল কেয়ারটেকার আখাউড়া। মাওলানা খলিলুর রহমান, ইফা- কেয়ারটেকার, আখাউড়া। জনাব মাওলানা মোঃ হোসাইন আহমেদ, সিনিয়র মুদাররিস। জনাব মাওলানা মোঃ সাইদুর রহমান, সিনিয়র মুদাররিস, প্রমুখ।
দুদিন ব্যাপী প্রশিক্ষণে যে সব বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় তা হলো- কর্মশালা বাস্তবায়নে সার্বিক দিক নির্দেশনা। সামগ্রিক কার্যক্রম মূল্যায়নে প্রশিক্ষণ উত্তর আমাদের অর্জন ও পরবর্তী কর্মসূচি। শিশু মনোবিজ্ঞান ও শিশুর আচরণ ব্যবস্থাপনা। নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা এবং শিশু নির্যাতন প্রতিরোধ। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতা। লিখন পঠন দক্ষতায় শিক্ষার্থীদের জড়তা দূরিকরণ। শিশু সুরক্ষা নীতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ। শিশু ভাষা, গণিত ও মৌলিক দক্ষতা উন্নয়ন। শিশু বান্ধব ও আনন্দময় শিখন পদ্ধতি। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম লক্ষ্য ও উদ্দেশ্য। কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা। মোবাইল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ গণমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। আখলাক ও চরিত্র গঠনে শিক্ষকের ভূমিকা। বাংলা, আরবি, ইংরেজি অক্ষরের শুদ্ধ উচ্চারণ ও হাতের লেখা সুন্দর করার কৌশল। ইসলামে শিশু অধিকার ও প্রতিপালন ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবং সর্বশেষে প্রত্যেক প্রশিক্ষণ প্রার্থীকে সনদপত্র প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/