• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে গৃহবধূর মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে প্রচারের অপচেষ্টা!

মুসলিম হক বিরল (দিনাজপুর) / ১৫০ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিরলে দিনভর নাটকীয়তা শেষে মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টায় লা*শ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মধ্যরাতে এ রিপোর্ট লেখাকালীন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছিল।

গতকাল মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর ডাঙ্গীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম এর স্ত্রী আরজুমান বেগম (২৯) নিজ বসতঘরের বর্গার সাথে লাইলনের রশি ব্যবহার করে আত্মহত্যার চেষ্টা করে বলে অপপ্রচার করে স্বামীর পরিবারের সদস্যরা প্রথমে দিনাজপুর শহরের বসুন্ধরা ক্লিনিকে নিয়ে আসার পথিমধ্যে মৃত্যু হয়েছে বলে প্রকাশ করা হয়।

সে উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের নলদিঘী গ্রামের আজিজুর রহমান এর মেয়ে। এদিকে হাসপাতালে লা*শ না রেখে স্বামীর বাড়ীতে নিয়ে গেলে পিত্রালয়ের লোকজন স্বামী ও তার পরিবারের লোকজনের নির্যাতনে মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করে চরম হট্টগোল সৃষ্টি করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশে*র সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক লা*শ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিরল থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার জানান, মৃতর ভাই আবু বক্কর বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। বিরল থানার অপমৃত্যু মামলা নং-৩৪, তারিখঃ ১৬.০৬.২০২৬। রাত ১০টা ৩০ মিনিটে এ রিপোর্ট লেখাকালীন লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছিল।

মেয়ের পরিবার আরো জানায়, সম্প্রতি ফুলবাড়ী বাজারে অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা এফডিআর এর মাধ্যমে জমা রাখার পর ব্যাংকের কর্মকর্তাগণ লাপাত্তা হওয়ায় পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য হয়ে থাকতে পারে। তাই দ্রুত তদন্ত সাপেক্ষে প্রকৃত মৃত্যুঘটনা উন্মোচনের দাবি জানিয়েছেন মৃতর পরিবার।

তবে মৃত্যুর ১২ ঘন্টার মধ্যেও লাশে*র ময়না তদন্ত সম্পন্ন না করায় কি কারণে থানা পুলিশ থানায় লা*শ এতক্ষণ রেখে সময়ক্ষেপণ করেছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/