• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

মোঃ নজরুল ইসলাম খান, / ৩৬ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হক মহোদয়ের যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর শিক্ষক পরিষদ, বিভিন্ন ডিপার্টমেন্ট, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর প্রশাসন, অফিস, বিভিন্ন ইউনিট এবং ছাত্র সংসদ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
১৪ জুন ২০২৬ রোজ রবিবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর মোঃ বন্দে আলী এর সভাপতিত্বে ও জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম পাঠান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হক, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আবুল খায়ের ভূঞা, বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ। প্রফেসর মির্জা গালিব রুমি, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ। প্রফেসর রাখাল গোপ, বিভাগীয় প্রধান হিসাববিজ্ঞান বিভাগ। প্রফেসর মোহাম্মদ সাইফুল্লাহ হিল হোসাইন চৌধুরী বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, জনাব নূর মোহাম্মদ, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। জনাব মোহাম্মদ জহির উদ্দিন, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ। জনাব হাবিবুর রহমান খান, বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ। জনাব তাসমিয়া সুলতানা, বিভাগীয় প্রধান, প্রাণিবিজ্ঞান বিভাগ। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। জনাব মাহমুদুর রহমান ভূঞা, বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ। জনাব আব্দুর রহমান মোল্লা, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস বিভাগ। জনাব আব্দুল খালেক, বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ। জনাব মোঃ নাছির উদ্দিন প্রমুখ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
দৈনিক বাংলার দূত পত্রিকায় সাক্ষাৎকারে নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয় বলেন ” আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর উচ্চ মাধ্যমিক এর ছাত্র ছিলাম। এটা আমার আবেগের জায়গায়, এই কলেজের ছাত্র ছিলাম তারপর এই কলেজে শিক্ষক হিসেবে যোগদান করি, এবং অধ্যাপক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি এই কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করলাম। আমি এই কলেজকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই। এই কলেজ এর বহু সুনাম আছে। আমি এই কলেজের সুনাম আরো বৃদ্ধি করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাহ আল্লাহ।”
নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয় এই পদে পদায়নের পর সর্ব প্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এবং তিনি শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন যারা আমাকে এই পদে যোগ্য মনে করে পদায়ন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের রাজনৈতিক অভিভাবক ও সদর আসনের সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মহোদয়কে ধন্যবাদ জানান। এবং কলেজের অবকাঠামো উন্নয়ন করার জন্য ওনার সহযোগিতা কামনা করেন। নব নিযুক্ত অধ্যক্ষ মহোদয় আরো বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে দেশের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ফলাফলে যাতে সেরা ফলাফল অর্জন করতে পারে আমি সেই চেষ্টা অব্যাহত রাখবো। তিনি আরো বলেন, বিশেষ করে ছাত্র-ছাত্রীদেরকে ক্লাসের প্রতি আগ্রহ সৃষ্টি করে তুলবো এবং তাদের নিয়মিত ক্লাসে উপস্থিতির জন্য আমি চেষ্টা অব্যাহত রাখবো। এবং প্রয়োজনে অভিভাবকদের সাথে কথা বলবো। তিনি আরো বলেন ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্যও একটি হোস্টেল দরকার এবং খেলার মাঠের দরকার, অডিটোরিয়াম এর ব্যবস্থা করবো। তিনি কলেজের নিজস্ব পরিবহনের জন্য ব্যবস্থা করার কথা ব্যক্ত করেন। সর্বোপরি তিনি বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের প্রতিও বিশেষ গুরুত্ব দিব। এবং কলেজ ক্যাম্পাসকে একটি নান্দনিক ক্যাম্পাসে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করে যাবো এবং বৃক্ষ রোপন কর্মসূচি পালন করবো।
পরিশেষে তিনি বলেন কলেজকে যেভাবে শিক্ষার মানসহ সর্বদিকে উন্নত করা যাই সে চেষ্টা অব্যাহত রাখবো ইনশাহ আল্লাহ।
নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর শিক্ষক, শিক্ষার্থীরা আনন্দিত। তারা মনে করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় মিলিতভাবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর সম্মান ও মর্যাদা আরো বৃদ্ধি করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/