• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিরলে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ৯৭ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মুসলিম হক, বিরল( দিনাজপুর)।। বিরলে ০৭ নং বিজোড়া ইউনিয়ন গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বানিয়াপাড়া মোড়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ক্যাম্পেইনের আয়োজন করেন বিরল উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রেজাউল ইসলাম, গ্রাম আদালতের সমন্বয়কারী আয়েশা, প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্য এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ক্যাম্পেইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী
গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া এবং এর বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য দ্রুত, সহজ এবং স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়, যা একদিকে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় করে, অন্যদিকে উচ্চ আদালতের ওপর চাপও কমায়।

তারা আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা স্থানীয় জনগণকে গ্রাম আদালতের সেবা গ্রহণে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত হন এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে এর কার্যকারিতা সম্পর্কে মতামত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/