• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বড়শালঘর থেকে উপজেলা নেতৃত্বে নতুন প্রত্যাশা, ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কাশেম বেপারী

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ২৫৭ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আসন্ন দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। এ আলোচনায় অন্যতম নাম হিসেবে উঠে এসেছে বড়শালঘর ইউনিয়নের কৃতি সন্তান, সমাজসেবক ও সংগঠক আবুল কাশেম বেপারীর নাম।
দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আবুল কাশেম বেপারী উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন পরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
বড়শালঘর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার আলিম উদ্দিন বেপারী বাড়ির সন্তান আবুল কাশেম বেপারী। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল বারীর ছেলে। কলেজজীবনে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে থেকেই নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজস্ব একটি অবস্থান তৈরি করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একজন সৎ, ভদ্র ও জনবান্ধব ব্যক্তি হিসেবে আবুল কাশেম বেপারীর গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে। অনেকেই মনে করছেন, মানুষের সমস্যার কথা শোনা এবং জনকল্যাণে কাজ করার অভিজ্ঞতা তাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও জোরালো হবে। তবে বর্তমান প্রেক্ষাপটে আবুল কাশেম বেপারীর সামাজিক গ্রহণযোগ্যতা, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক দক্ষতা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
এদিকে বড়শালঘর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার মানুষের একটি অংশ মনে করছেন, উপজেলা পর্যায়ে কার্যকর ও জনমুখী নেতৃত্ব গড়ে তুলতে আবুল কাশেম বেপারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ফলে নির্বাচনকে ঘিরে তাকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা ক্রমেই বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/