• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহের যুবকের তাক লাগানো আবিষ্কার ; বিশ্ববাজারে ফেসবুক-ইউটিউবকে টেক্কা দিতে বাংলাদেশি সমাজিক যোগাযোগমাধ্যম

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৮০ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স ও ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন ঝিনাইদহ সদর উপজেলার সফটওয়্যার ডেভোলপার এন শিহাব আহমেদ।

তাঁর ভাষ্য, বর্তমান হাই সিকিউরিটি প্রোগ্রামিং ভাষা দিয়ে নির্মিত এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য এমন কিছু সুবিধা নিয়ে আসবে, যা বর্তমানে প্রচলিত অনেক সামাজিক যোগাযোগমাধ্যম এখনো দিতে পারেনি।

এই সফটওয়্যার ডেভোলপার জানান, দীর্ঘ সময়ের গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমটির আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েব সংস্করণ তৈরি করা হয়েছে। বর্তমানে দক্ষ জনবল ও অর্থায়নের সীমাবদ্ধতার কারণে উদ্ভাবিত নতুন এই প্লাটফর্ম আনুষ্ঠানিকভাবে বাজারে আনা সম্ভব হয়নি। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে দ্রুত প্ল্যাটফর্মটি চালু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি দাবি করেন, প্ল্যাটফর্মটি চালুর পর প্রাথমিক পর্যায়ে ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রায় ৪০ শতাংশ ব্যবহারকারী এতে যুক্ত হতে পারেন।

তিনি বলেন, ব্যবসায়ী, কনটেন্ট নির্মাতা ও সাধারণ ব্যবহারকারীদের জন্য এমন কিছু নতুন সুবিধা এতে যুক্ত করা হয়েছে, যা বিদ্যমান প্ল্যাটফর্মগুলো এখনো দিতে পারেনি।

তিনি আরও দাবি করেন, নতুন প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে। তবে নিরাপত্তা ও বাণিজ্যিক কারণে এসব ফিচারের বিস্তারিত প্রকাশ করতে চাননি তিনি।

সফটওয়্যার ডেভোলপার আহমেদ শিহাব আরো বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম খাতে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রভাবের কারণে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। দেশীয় এই প্ল্যাটফর্ম জনপ্রিয় হলে দেশের অর্থ দেশে থাকবে এবং আন্তর্জাতিক বাজার থেকেও আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

তিনি দাবি করেন, কনটেন্ট নির্মাতাদের জন্য প্ল্যাটফর্মটিতে বিশেষ সুবিধা রাখা হয়েছে, যা তাদের সফল হওয়ার সুযোগ বাড়াবে। একই সঙ্গে অনলাইন ব্যবসায়ীদের জন্য সহজ ও কার্যকর বিজ্ঞাপন ভিত্তিক ব্যবসায়িক কৌশল যুক্ত করা হয়েছে, যা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নেই বলেও তাঁর দাবি।

সাধারণ ব্যবহারকারীদের জন্যও কিছু বিশেষ সুবিধা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে চালুর পর এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে। তাঁর মতে, প্ল্যাটফর্মটির ব্যাকএন্ডে ব্যবহৃত অ্যালগরিদম বর্তমানের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর তুলনায় আরও উন্নত ও কার্যকর।

তবে উদ্ভাবকের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন, ফেসবুক, ইউটিউব বা টিকটকের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করতে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি বিপুল বিনিয়োগ, শক্তিশালী টেকনিক্যাল ও প্রযুক্তি অবকাঠামো এবং পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয়। নতুন প্ল্যাটফর্মটির সফলতা নির্ভর করবে ব্যবহারকারীদের গ্রহণযোগ্যতা, কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদি টিকে থাকার সক্ষমতার ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/