• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

খুলনায় দিনেদুপুরে বিএনপি’র নেতাকে গুলি করে হত্যা

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ৬২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

খুলনায় গাজী রফিক (৩৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে একজনকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। গাজী রফিক স্থানীয় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
শুক্রবার (১২ জুন) আনুমানিক সাড়ে বারোটায় খুলনা মহানগরীর লবনচরা থানাধীন মাথাভাঙা এলাকার কাজীপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে বারোটার সময় একটি মোটর সাইকেলে একজন সন্ত্রাসী গাজী রফিকের তলপেটে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রফিককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা লবনচরা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, একটি মোটর সাইকেলে একজন দূর্বৃত্ত তলপেটে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্বৃত্তকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিয়ান পরিচালনা করছে।

বর্তমান সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলাকালে এমন, হত্যাকাণ্ড খুলনা বাসিকে ভাবিয়ে তুলেছে। তাহলে কি শান্তির শহর খুলনা আবার ও ৯০ দশকের অবস্থায় ফিরে যাবে।?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/