• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা? ঝিনাইদহের হলিধানীতে রাতের আঁধারে বিষ প্রয়োগে প্রায় ৪ মন মাছ মরে ভাসছে পুকুরে

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের হলিধানী গ্রামের আলিম মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে পুকুরে থাকা প্রায় ৪ মন মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক ও স্থানীয়রা।

জানা গেছে, ওই পুকুরের মালিক হলিধানী গ্রামের বাসিন্দা বেনিআমিন মিজির ছেলে ওলিউল্লাহ মিজি। তিনি পেশায় একজন ড্রাইভার হলেও পাশাপাশি নিজ বাড়ির পাশের পুকুরে মাছ চাষ করতেন। স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা ওলিউল্লাহ মাছ ধরার সময় প্রতিবেশীদেরও মাছ খাওয়ার জন্য দিতেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সাধারণ ও সাদাসিধাভাবে জীবনযাপন করছেন।

অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে দুর্বৃত্তরা পুকুরের পানিতে মাছ নিধনের উদ্দেশ্যে কোনো বিষাক্ত বা ক্ষতিকর পদার্থ মিশিয়ে দেয়। পরদিন সকালে পুকুরজুড়ে মাছ ভেসে উঠতে দেখে মালিক ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল পানিদূষণের কারণে মাছ মারা গেছে। কিন্তু যেভাবে একের পর এক মাছ ভেসে উঠেছে, তাতে মনে হচ্ছে পরিকল্পিতভাবে কোনো বিষাক্ত পদার্থ পানিতে মিশিয়ে মাছগুলো মেরে ফেলা হয়েছে।

এ ঘটনায় ওলিউল্লাহ মিজি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/