• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দেবিদ্বারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক রোগী

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৫২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের হাজী ছায়েদ আলী সরকার বাড়িতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম ও সৌদি প্রবাসী জুয়েল সরকারের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দুই শতাধিক রোগী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।

ক্যাম্পটির ব্যবস্থাপনায় ছিল এসএ স্যান্ড ওয়াশ প্লান্ট। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কার্যক্রমে রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

সেবা নিতে আসা করিমন বানু (৬৫) জানান, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। একইভাবে আয়শা বেগমসহ অনেক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এবং কালের কণ্ঠের কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহিন আলম।
চক্ষু ক্যাম্পে বিভিন্ন দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান, ডা. মো. হারুন অর রশিদ, শাহাদাত হোসেন, জালাল উদ্দিন, রুবেল হোসেন, আব্দুল হান্নান, ইসমাইল জলিল ও দুলাল মিয়াসহ অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চশমাজনিত সমস্যা, চোখ দিয়ে পানি পড়া, চোখব্যথা, মাথাব্যথা ও বিভিন্ন চক্ষুরোগে আক্রান্ত রোগীরা এ ক্যাম্পে সেবা গ্রহণ করেন। এছাড়া ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৫০ জন রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/