• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে দুই গ্রামবাসীর সংঘর্ষ,বসতবাড়ি ও দোকানপাটে অগ্নি সংযোগ

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

টাঙ্গাইল জেলার গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আজ ৫ জুন (শুক্রবার) সকালে অন্তত তিনটি বাড়িতে অগ্নি সংযোগ ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এলাকায় নতুন করে সহিংসতার আশঙ্কায় নলীন বাজার, গোলপেঁচা ও জগৎপুরা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই উপজেলার বিভিন্ন স্থানে এখনও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, একটি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল গোপালপুর উপজেলার গোলপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরে গতকাল ৪ জুন (বৃহস্পতিবার) বিকেলে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ব্যাপক ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত হন কালাম তালুকদারসহ বেশ কয়েকজন। পরে তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম তালুকদারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবারের সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাতের বেলায় মাইকিং করে দ্বিতীয় দফায় হামলার ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় মধ্যরাতের পর গোপালপুর ও ভূঞাপুর উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, প্রথমে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হলেও তা এখন একাধিক গ্রামে ছড়িয়ে পড়েছে। ১৪৪ ধারা জারির পরও অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা তুলনামূলক কম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/